Showing posts with label সাহস; প্রজ্ঞা; বীরত্ব. Show all posts
Showing posts with label সাহস; প্রজ্ঞা; বীরত্ব. Show all posts

Wednesday, January 8, 2014

সাহস



জীবন যুদ্ধে লড়বে যখন মহাসম্মান অর্জনে, 

তারকা না ছুঁয়ে থেমো না বন্ধু, মেঘ বিজলির গর্জনে


ঘুমের ঘোরে মরে যদি কেহ, জান নেয় তার যমদূতে, 


যুদ্ধের মাঠে একই যমদূত আসে বীরদের জান নিতে।


বোকার স্বর্গে বাস করে- যারা বেঁচে থাকে আর বয়স গুনে। 


পৃথিবী তাদের জীর্ণ-জীবন কালের দেয়ালে আঁকে না খুনে।


সাহসের গুনেই মাটির মানব মহাসম্মানে হয় আসীন, 


প্রজ্ঞার সাহস শ্রেষ্ঠ সবার, বীরত্ব তার তুলনাহীন।







(আলিম শ্রেণীতে পাঠ্য কবি মুতানাব্বীর ‘কুন শুজায়ান’ কবিতার অনুবাদ। ২০০৬ অথবা ২০০৭ সালে করা)

শেড অ্যাকুরিয়াম

মে ৮, ২০২২ শেড অ্যাকুরিয়াম গেলাম। সকালে উঠলাম দেরিতে। দায়ীন ভাইয়ের সাথে কথা বলেছিলাম গতকাল। তিনি ছিলেন শেড এর কাছাকাছি। তার আরেক বন্ধুর সাথে...