Saturday, February 8, 2020

সোনালী আঁশের দেশে যখন 'উন্নয়ন' হবে

সোনালী আঁশের দেশে যখন 'উন্নয়ন' হবে
‌তখন কন্যারা সেলাই করবে বিদে‌শি কাপড় বিদে‌শি মে‌শি‌ন বিদে‌শি সুতায় খাঁ‌টি দেশীয় আরএম‌জি পণ্য
‌পিতা ও পুত্রের‌া উত্তোলন করবে কয়লা উৎপাদন করবে বিদ্যুৎ আর ধান চাষ করে দাম পাবে খড়ের
‌যেহেতু পাট এক‌টি মহাভারতীয় ঐ‌তিহ্য এবং মহাভারতকে ইংরে‌জিতে বলা হয় ইউ‌নিয়ন অব ...
‌যেহেতু পপুলেশন মোমেন্টাম শ্রম উৎপাদনকারী মানুষের নিশ্চয়তার নাম
‌যেহেতু মানুষের রক্ত সরাস‌রি না খেয়ে ভ‌বিষ্যৎ খেয়ে ফেলার নাম মানব সম্পদ
এবং যেহেতু মা কখনো সন্তানের খারাপ চায় না তাই সন্তান তার নিজের ভাল চাইতে পারবে না
‌যেহেতু মনে হইতে পারে বাবাদের আব্বা থাকে না
‌যেহেতু লিডার ঈশ্বরের প্র‌তি‌নি‌ধি এবং সকলের ভাল করার চিন্তায় নির্ঘুম জেগে থ‌াকেন
‌যেহেতু ক্ষমতা তন্দ্রা ও ঝিমু‌নি দূর করে এবং তা বলবর্ধক
যেহেতু মানুষ মিথ্যা এবং সত্য দু‌টিকেই বি‌ভিন্ন সময়ে পছন্দ ও অপছন্দ করে
‌যেহেতু ম্যাডনেসের মধ্যে না খেয়ে মরে যাওয়ার ল‌জিক কাজ করে না
এবং যেহেতু প‌রিবর্তন সম্ভব কারন সম্ভবের নামই প‌রিবর্তন কিংবা পৃ‌থিবী‌ অ‌নিত্য এবং গ‌তিই মূখ্য...
_
December 2019

সমূদ্রের নেতা

আমাদের এমন কোন নেতা ছিল না যি‌নি সমুদ্র চিনতেন।

এমন কোন নেতা ছিল না যি‌নি নদী আর পাহাড় উভয়কে চিনতেন।

‌কেউ কেউ চিনেন নদী ও জলপথ (আমাদের সদাগরী সপ্ত ডিঙা যে সাগরে ভেসে‌ছিল তার নাম হ্রদ)
‌কেউ কেউ চিনেন ইস্পাতের সরল রেখা তার ওপর রেলগা‌ড়ি
‌কেউ কেউ চিনেন পাহাড় আর তার নদীর গলায় বাঁধ
‌কেউ কেউ বনের ভেতর নো‌নানদী চিনেন বাঘের বা‌ড়ি পর্যন্ত


আমাদের কেউ কেউ চিনেন ফসলী মাঠ আর বিস্তৃত সমতল
তবু এই বি‌চিত্র ভূখণ্ডে এমন কোন নেতা ছিলেন না যি‌নি চিনতেন সমুদ্র
এমন কেউ ছিলেন না যি‌নি নদী ও সমূদ্রে জেলের সাথে ধরতেন মাছ, মা‌ঝির সাথে বাইতেন নাও, কৃষকের সাথে বুনতেন ফসল, পাহাড়ের দয়া নিতেন জুম চাষে, বনের দয়া নিতেন জী‌বিকার জন্য - অতপর বি‌চিত্র মানুষকে শোনাতেন বেঁচে থাকার গান
‌বন্যা ও ঝড়ের মত ক্রদ্ধ সংকীর্ণতা নিয়ে যারা এসেছেন তারা দা‌বি করেছেন সাম‌গ্রিক নেতৃত্ব ... অথচ তারা সমুদ্র চিনতেন না


২৫/১২/২০১৯

Saturday, February 1, 2020

সেলাই

একবার এক সোনামুখী সুঁই মহাকালকে প্রস্তাব দিল:
চলো হ‌রিয়ে যাই...


মহাকাল সুতার মতন অনুসরণ করল সুঁইকে,
তারপর ‌সেলাই হলো সূর্যময় আলো আর সূর্যহীন অন্ধকার,
পৃ‌থিবীর বি‌ভিন্ন মহাদেশে...
‌সেলাই হলো ঢোলা ঢোলা সমুদ্রের নোনাজল আর পর্বত গড়ানো বা‌লি,
গাছের পাতা আর আকাশের নীল শূন্যতা,

যেভাবে ‌সেলাই হ‌য় মানুষের ভাষা ও মগজের কোষ


-
২৯ জানুয়ারি ২০২০

Sunday, January 12, 2020

কুল, বাংলাদেশ


বাংলাদেশ কুল থাকো, ইস্পাতের মতন
পড়শীর পাগলামি, ভেতরের গোঙানি
ছটফটানি
একদিন
শেষ
হবে


১৫ ডিসেম্বর ২০১৯



Wednesday, June 12, 2019

আশা

আশা


সেইসব উজ্জ্বল নক্ষত্রেরা ম্লান হয়ে গেছে...
জ্বালানীর অভাবে পুড়ে শেষ হওয়া সার্কাসের আশ্চর্য আগুন
নিঃশ্বাসে ভর করে দূরে চলে গেছে; কেরোসিনের গন্ধ লেগে থেমে গেছে স্মৃতির বয়স

এতোদিন পরে আজ টের পাই- কেরোসিনের নক্ষত্র কেবল চমকিত করে;
আলোর অভাবী মানুষেরা খুঁজে নেয়- ছোট্ট প্রদীপ
ভিতরে ভিতরে ভারী হই
গ্রিস কিংবা রোমের ধুলি উড়ে উড়ে জমা হয় প্রতিটি খোপে
সীন, টেমস কিংবা গঙ্গার উত্তাপে
তবু আজ আশা রাখি, খোপে খোপে জ্বলে উঠে হাজার প্রদীপ...

-

12 June 2016

Friday, May 24, 2019

পেঁচা

পেঁচা


পেঁচার নিঃশব্দ উড়ালের মতন জীবন নড়তে থাকে তোমাদের পৃথিবীর জারুল হিজল গাছে
অন্ধকার রাত্রির কোলে
গাড়িরা ডাকে না
মটিভেশনের মাইক্রোফোন যায় না সেখানে
একটা পুকুর খালি নীরবে কাঁদে
ঢেউয়ে ঢেউয়ে নড়তে থাকে হিজলের ফুল

নারকেল পাতার ফাকে পৃথিবীর মেঘ ঝুলে থাকে
বাবুইয়ের মত বুনে গরহাজির মানুষের রাত
ঘুমন্ত মানুষের দুলুনিতে বিষাক্ত স্বপ্ন হারে রে রে করে প্রচণ্ড আঘাত
মহাকাশ দেখে শুধু রাতজাগা পেঁচা

পেঁচার গভীর চোখে ওম পায় রাত্রির শীত
প্রহরী জীবনে লাগে রঙ
নিঃশব্দ পৃথিবীতে আসে সামুদ্রিক জোয়ারের মত প্রবল শান্তি
যেখানে সারেন্ডার করতে পারে যেকোন বিদ্রোহী মন
বিপ্লবী কমরেড
আর মহাপুরুষের সন্যাস ব্রত

-
১ ৭ এপ্রিল ২০১৮

ধ্যান

ধ্যান


পয়গম্বর সোলায়মানের‌ লা‌ঠি খুঁজতেছি। ভর দিয়া বসমু গভীর ধ্যানে। লা‌ঠি পোকায় খা‌বে, লা‌ঠি ভাঙ‌বে, ধ্যান ভাঙ‌বে না। হয়তো গৌতমের নির্বাণ প্রা‌প্তির খবরে হৈ হু‌ল্লোড় হবে একচোট তবু ভাঙ‌বে না ধ্যান ব‌াদশাহ সোলায়মানের। এমন‌কি বুলেটে বোমায় তছনছ হয়ে গেলে সমগ্র ফি‌লি‌স্তিন, ভাঙ‌বে না দাউ‌দের পুত্র সোলায়মা‌নের ধ্যান।

নীল নদের স্রোত থামা‌নোর কোন ইচ্ছা আমার নাই, অথবা বঙ্গজের পালানোর জায়গা নাই পদ্মা মেঘনা যমুনার কোন তীরে ... মেষ দুম্বা বক‌রি চড়াই নাই কোন উপত্যকায়, আমি বরং বদ্বীপের সমভূ‌মির সন্তান; আমারে তাই দিওনা মূসার লা‌ঠি ...

সোলায়মানের ধ্যান আমি চাই, ভর দিয়ে তার লা‌ঠিতে, ই‌তিহাস গড়ে তুলুক বাঙলা মুকাদ্দাস কিংবা দোযখপুর নেয়ামত, সময়ের যেমন খেয়াল কিংবা খু‌শি

-

২৪ মে ২০১৯

শেড অ্যাকুরিয়াম

মে ৮, ২০২২ শেড অ্যাকুরিয়াম গেলাম। সকালে উঠলাম দেরিতে। দায়ীন ভাইয়ের সাথে কথা বলেছিলাম গতকাল। তিনি ছিলেন শেড এর কাছাকাছি। তার আরেক বন্ধুর সাথে...